সূরা আল-বাইয়্যিনাহ প্রমাণ
- 8টি আয়াত
- মাদানী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 598
- সূরা নং 98
সূরা আল-বাইয়্যিনাহ কুরআনুল কারিমের 98 নম্বর সূরা (অর্থ: প্রমাণ)। এটি একটি মাদানী সূরা, যার আয়াতসংখ্যা 8; মদিনা মুসহাফের 598 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَـٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
- 2رَسُولࣱ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفࣰا مُّطَهَّرَةࣰ
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
- 3فِيهَا كُتُبࣱ قَيِّمَةࣱ
যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
- 4وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَـٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَاۤءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ
অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
- 5وَمَاۤ أُمِرُوۤاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَاۤءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَ ٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
- 6إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَـٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِی نَارِ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَاۤۚ أُوْلَـٰۤئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
- 7إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَـٰتِ أُوْلَـٰۤئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
- 8جَزَاۤؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتُ عَدۡنࣲ تَجۡرِی مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَاۤ أَبَدࣰاۖ رَّضِیَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَ ٰلِكَ لِمَنۡ خَشِیَ رَبَّهُۥ
তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-বাইয়্যিনাহ-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-বাইয়্যিনাহ-এর আয়াতসংখ্যা 8।
সূরা আল-বাইয়্যিনাহ মক্কী না মাদানী?
সূরা আল-বাইয়্যিনাহ একটি মাদানী সূরা।
সূরা আল-বাইয়্যিনাহ কত নম্বর পারায়?
সূরা আল-বাইয়্যিনাহ কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 598 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।