সূরা আল-ফাতিহা সূচনা
- 7টি আয়াত
- মক্কী
- পারা 1
- মুসহাফের পৃষ্ঠা 1
- সূরা নং 1
সূরা আল-ফাতিহা কুরআনুল কারিমের 1 নম্বর সূরা (অর্থ: সূচনা)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 7; মদিনা মুসহাফের 1 নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
- 1بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- 2ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
- 3ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
- 4مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
যিনি বিচার দিনের মালিক।
- 5إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
- 6ٱهۡدِنَا ٱلصِّرَ ٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
আমাদেরকে সরল পথ দেখাও,
- 7صِرَ ٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّاۤلِّينَ
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-ফাতিহা-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-ফাতিহা-এর আয়াতসংখ্যা 7।
সূরা আল-ফাতিহা মক্কী না মাদানী?
সূরা আল-ফাতিহা একটি মক্কী সূরা।
সূরা আল-ফাতিহা কত নম্বর পারায়?
সূরা আল-ফাতিহা কুরআনুল কারিমের 1 নম্বর পারায়, মদিনা মুসহাফের 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।