সূরা আল-আলাক রক্তপিণ্ড
- 19টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 597
- সূরা নং 96
সূরা আল-আলাক কুরআনুল কারিমের 96 নম্বর সূরা (অর্থ: রক্তপিণ্ড)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 19; মদিনা মুসহাফের 597 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِی خَلَقَ
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
- 2خَلَقَ ٱلۡإِنسَـٰنَ مِنۡ عَلَقٍ
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
- 3ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
- 4ٱلَّذِی عَلَّمَ بِٱلۡقَلَمِ
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
- 5عَلَّمَ ٱلۡإِنسَـٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
- 6كَلَّاۤ إِنَّ ٱلۡإِنسَـٰنَ لَيَطۡغَىٰۤ
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
- 7أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰۤ
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
- 8إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰۤ
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
- 9أَرَءَيۡتَ ٱلَّذِی يَنۡهَىٰ
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
- 10عَبۡدًا إِذَا صَلَّىٰۤ
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
- 11أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰۤ
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
- 12أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰۤ
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
- 13أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰۤ
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
- 14أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
- 15كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
- 16نَاصِيَةࣲ كَـٰذِبَةٍ خَاطِئَةࣲ
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
- 17فَلۡيَدۡعُ نَادِيَهُۥ
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
- 18سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
- 19كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡ وَٱقۡتَرِب۩
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-আলাক-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-আলাক-এর আয়াতসংখ্যা 19।
সূরা আল-আলাক মক্কী না মাদানী?
সূরা আল-আলাক একটি মক্কী সূরা।
সূরা আল-আলাক কত নম্বর পারায়?
সূরা আল-আলাক কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 597 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।