Muflihin Pro

সূরা আল-মুরসালাত প্রেরিত পুরুষ

সূরা আল-মুরসালাত কুরআনুল কারিমের 77 নম্বর সূরা (অর্থ: প্রেরিত পুরুষ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 50; মদিনা মুসহাফের 580 নম্বর পৃষ্ঠায়, 29 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1وَٱلۡمُرۡسَلَـٰتِ عُرۡفࣰا

    কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

  2. 2فَٱلۡعَـٰصِفَـٰتِ عَصۡفࣰا

    সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

  3. 3وَٱلنَّـٰشِرَ ٰتِ نَشۡرࣰا

    মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

  4. 4فَٱلۡفَـٰرِقَـٰتِ فَرۡقࣰا

    মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

  5. 5فَٱلۡمُلۡقِيَـٰتِ ذِكۡرًا

    ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

  6. 6عُذۡرًا أَوۡ نُذۡرًا

    ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

  7. 7إِنَّمَا تُوعَدُونَ لَوَ ٰقِعࣱ

    নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

  8. 8فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ

    অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

  9. 9وَإِذَا ٱلسَّمَاۤءُ فُرِجَتۡ

    যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

  10. 10وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ

    যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

  11. 11وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ

    যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

  12. 12لِأَیِّ يَوۡمٍ أُجِّلَتۡ

    এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

  13. 13لِيَوۡمِ ٱلۡفَصۡلِ

    বিচার দিবসের জন্য।

  14. 14وَمَاۤ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ

    আপনি জানেন বিচার দিবস কি?

  15. 15وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  16. 16أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ

    আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

  17. 17ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡءَاخِرِينَ

    অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

  18. 18كَذَ ٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

    অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

  19. 19وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  20. 20أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّاۤءࣲ مَّهِينࣲ

    আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

  21. 21فَجَعَلۡنَـٰهُ فِی قَرَارࣲ مَّكِينٍ

    অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

  22. 22إِلَىٰ قَدَرࣲ مَّعۡلُومࣲ

    এক নির্দিষ্টকাল পর্যন্ত,

  23. 23فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَـٰدِرُونَ

    অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

  24. 24وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  25. 25أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا

    আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

  26. 26أَحۡيَاۤءࣰ وَأَمۡوَ ٰتࣰا

    জীবিত ও মৃতদেরকে?

  27. 27وَجَعَلۡنَا فِيهَا رَوَ ٰسِیَ شَـٰمِخَـٰتࣲ وَأَسۡقَيۡنَـٰكُم مَّاۤءࣰ فُرَاتࣰا

    আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

  28. 28وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  29. 29ٱنطَلِقُوۤاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

  30. 30ٱنطَلِقُوۤاْ إِلَىٰ ظِلࣲّ ذِی ثَلَـٰثِ شُعَبࣲ

    চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

  31. 31لَّا ظَلِيلࣲ وَلَا يُغۡنِی مِنَ ٱللَّهَبِ

    যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

  32. 32إِنَّهَا تَرۡمِی بِشَرَرࣲ كَٱلۡقَصۡرِ

    এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

  33. 33كَأَنَّهُۥ جِمَـٰلَتࣱ صُفۡرࣱ

    যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

  34. 34وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  35. 35هَـٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ

    এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

  36. 36وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ

    এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

  37. 37وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  38. 38هَـٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَـٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ

    এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

  39. 39فَإِن كَانَ لَكُمۡ كَيۡدࣱ فَكِيدُونِ

    অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

  40. 40وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  41. 41إِنَّ ٱلۡمُتَّقِينَ فِی ظِلَـٰلࣲ وَعُيُونࣲ

    নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

  42. 42وَفَوَ ٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ

    এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

  43. 43كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيۤـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

  44. 44إِنَّا كَذَ ٰلِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِينَ

    এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

  45. 45وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  46. 46كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ

    কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

  47. 47وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  48. 48وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ

    যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

  49. 49وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

  50. 50فَبِأَیِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ

    এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-মুরসালাত-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-মুরসালাত-এর আয়াতসংখ্যা 50।

সূরা আল-মুরসালাত মক্কী না মাদানী?

সূরা আল-মুরসালাত একটি মক্কী সূরা।

সূরা আল-মুরসালাত কত নম্বর পারায়?

সূরা আল-মুরসালাত কুরআনুল কারিমের 29 নম্বর পারায়, মদিনা মুসহাফের 580 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা