সূরা আন-নাবা মহাসংবাদ
- 40টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 582
- সূরা নং 78
সূরা আন-নাবা কুরআনুল কারিমের 78 নম্বর সূরা (অর্থ: মহাসংবাদ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 40; মদিনা মুসহাফের 582 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1عَمَّ يَتَسَاۤءَلُونَ
তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
- 2عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
মহা সংবাদ সম্পর্কে,
- 3ٱلَّذِی هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
- 4كَلَّا سَيَعۡلَمُونَ
না, সত্ত্বরই তারা জানতে পারবে,
- 5ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
- 6أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَـٰدࣰا
আমি কি করিনি ভূমিকে বিছানা
- 7وَٱلۡجِبَالَ أَوۡتَادࣰا
এবং পর্বতমালাকে পেরেক?
- 8وَخَلَقۡنَـٰكُمۡ أَزۡوَ ٰجࣰا
আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
- 9وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتࣰا
তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
- 10وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسࣰا
রাত্রিকে করেছি আবরণ।
- 11وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشࣰا
দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
- 12وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعࣰا شِدَادࣰا
নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
- 13وَجَعَلۡنَا سِرَاجࣰا وَهَّاجࣰا
এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
- 14وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَ ٰتِ مَاۤءࣰ ثَجَّاجࣰا
আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
- 15لِّنُخۡرِجَ بِهِۦ حَبࣰّا وَنَبَاتࣰا
যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
- 16وَجَنَّـٰتٍ أَلۡفَافًا
ও পাতাঘন উদ্যান।
- 17إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَـٰتࣰا
নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
- 18يَوۡمَ يُنفَخُ فِی ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجࣰا
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
- 19وَفُتِحَتِ ٱلسَّمَاۤءُ فَكَانَتۡ أَبۡوَ ٰبࣰا
আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
- 20وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
- 21إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادࣰا
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
- 22لِّلطَّـٰغِينَ مَـَٔابࣰا
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
- 23لَّـٰبِثِينَ فِيهَاۤ أَحۡقَابࣰا
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
- 24لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدࣰا وَلَا شَرَابًا
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
- 25إِلَّا حَمِيمࣰا وَغَسَّاقࣰا
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
- 26جَزَاۤءࣰ وِفَاقًا
পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
- 27إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابࣰا
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
- 28وَكَذَّبُواْ بِـَٔايَـٰتِنَا كِذَّابࣰا
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
- 29وَكُلَّ شَیۡءٍ أَحۡصَيۡنَـٰهُ كِتَـٰبࣰا
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
- 30فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
- 31إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
- 32حَدَاۤئِقَ وَأَعۡنَـٰبࣰا
উদ্যান, আঙ্গুর,
- 33وَكَوَاعِبَ أَتۡرَابࣰا
সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
- 34وَكَأۡسࣰا دِهَاقࣰا
এবং পূর্ণ পানপাত্র।
- 35لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوࣰا وَلَا كِذَّ ٰبࣰا
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
- 36جَزَاۤءࣰ مِّن رَّبِّكَ عَطَاۤءً حِسَابࣰا
এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
- 37رَّبِّ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَـٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابࣰا
যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
- 38يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰۤئِكَةُ صَفࣰّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَـٰنُ وَقَالَ صَوَابࣰا
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
- 39ذَ ٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَاۤءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
- 40إِنَّاۤ أَنذَرۡنَـٰكُمۡ عَذَابࣰا قَرِيبࣰا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَـٰلَيۡتَنِی كُنتُ تُرَ ٰبَۢا
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আন-নাবা-এর আয়াতসংখ্যা কত?
সূরা আন-নাবা-এর আয়াতসংখ্যা 40।
সূরা আন-নাবা মক্কী না মাদানী?
সূরা আন-নাবা একটি মক্কী সূরা।
সূরা আন-নাবা কত নম্বর পারায়?
সূরা আন-নাবা কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 582 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।