Muflihin Pro

সূরা আন-নাযিআত প্রচেষ্টাকারী

সূরা আন-নাযিআত কুরআনুল কারিমের 79 নম্বর সূরা (অর্থ: প্রচেষ্টাকারী)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 46; মদিনা মুসহাফের 583 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1وَٱلنَّـٰزِعَـٰتِ غَرۡقࣰا

    শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,

  2. 2وَٱلنَّـٰشِطَـٰتِ نَشۡطࣰا

    শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;

  3. 3وَٱلسَّـٰبِحَـٰتِ سَبۡحࣰا

    শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,

  4. 4فَٱلسَّـٰبِقَـٰتِ سَبۡقࣰا

    শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

  5. 5فَٱلۡمُدَبِّرَ ٰتِ أَمۡرࣰا

    শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

  6. 6يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ

    যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,

  7. 7تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ

    অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;

  8. 8قُلُوبࣱ يَوۡمَئِذࣲ وَاجِفَةٌ

    সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

  9. 9أَبۡصَـٰرُهَا خَـٰشِعَةࣱ

    তাদের দৃষ্টি নত হবে।

  10. 10يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِی ٱلۡحَافِرَةِ

    তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-

  11. 11أَءِذَا كُنَّا عِظَـٰمࣰا نَّخِرَةࣰ

    গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?

  12. 12قَالُواْ تِلۡكَ إِذࣰا كَرَّةٌ خَاسِرَةࣱ

    তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!

  13. 13فَإِنَّمَا هِیَ زَجۡرَةࣱ وَ ٰحِدَةࣱ

    অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,

  14. 14فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

    তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

  15. 15هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰۤ

    মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?

  16. 16إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

    যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,

  17. 17ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

    ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

  18. 18فَقُلۡ هَل لَّكَ إِلَىٰۤ أَن تَزَكَّىٰ

    অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?

  19. 19وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ

    আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

  20. 20فَأَرَىٰهُ ٱلۡءَايَةَ ٱلۡكُبۡرَىٰ

    অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

  21. 21فَكَذَّبَ وَعَصَىٰ

    কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

  22. 22ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ

    অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

  23. 23فَحَشَرَ فَنَادَىٰ

    সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

  24. 24فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ

    এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

  25. 25فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡءَاخِرَةِ وَٱلۡأُولَىٰۤ

    অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

  26. 26إِنَّ فِی ذَ ٰلِكَ لَعِبۡرَةࣰ لِّمَن يَخۡشَىٰۤ

    যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

  27. 27ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَاۤءُۚ بَنَىٰهَا

    তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?

  28. 28رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا

    তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

  29. 29وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا

    তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

  30. 30وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَ ٰلِكَ دَحَىٰهَاۤ

    পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

  31. 31أَخۡرَجَ مِنۡهَا مَاۤءَهَا وَمَرۡعَىٰهَا

    তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,

  32. 32وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا

    পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

  33. 33مَتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ

    তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

  34. 34فَإِذَا جَاۤءَتِ ٱلطَّاۤمَّةُ ٱلۡكُبۡرَىٰ

    অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

  35. 35يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَـٰنُ مَا سَعَىٰ

    অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

  36. 36وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

    এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

  37. 37فَأَمَّا مَن طَغَىٰ

    তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

  38. 38وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

  39. 39فَإِنَّ ٱلۡجَحِيمَ هِیَ ٱلۡمَأۡوَىٰ

    তার ঠিকানা হবে জাহান্নাম।

  40. 40وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ

    পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

  41. 41فَإِنَّ ٱلۡجَنَّةَ هِیَ ٱلۡمَأۡوَىٰ

    তার ঠিকানা হবে জান্নাত।

  42. 42يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا

    তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

  43. 43فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَاۤ

    এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

  44. 44إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَاۤ

    এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

  45. 45إِنَّمَاۤ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا

    যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

  46. 46كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوۤاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا

    যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আন-নাযিআত-এর আয়াতসংখ্যা কত?

সূরা আন-নাযিআত-এর আয়াতসংখ্যা 46।

সূরা আন-নাযিআত মক্কী না মাদানী?

সূরা আন-নাযিআত একটি মক্কী সূরা।

সূরা আন-নাযিআত কত নম্বর পারায়?

সূরা আন-নাযিআত কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 583 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা