Muflihin Pro

সূরা আবাসা সে ভ্রু কুঁচকালো

সূরা আবাসা কুরআনুল কারিমের 80 নম্বর সূরা (অর্থ: সে ভ্রু কুঁচকালো)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 42; মদিনা মুসহাফের 585 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1عَبَسَ وَتَوَلَّىٰۤ

    তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

  2. 2أَن جَاۤءَهُ ٱلۡأَعۡمَىٰ

    কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

  3. 3وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰۤ

    আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

  4. 4أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰۤ

    অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

  5. 5أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

    পরন্তু যে বেপরোয়া,

  6. 6فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

    আপনি তার চিন্তায় মশগুল।

  7. 7وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ

    সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

  8. 8وَأَمَّا مَن جَاۤءَكَ يَسۡعَىٰ

    যে আপনার কাছে দৌড়ে আসলো

  9. 9وَهُوَ يَخۡشَىٰ

    এমতাবস্থায় যে, সে ভয় করে,

  10. 10فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

    আপনি তাকে অবজ্ঞা করলেন।

  11. 11كَلَّاۤ إِنَّهَا تَذۡكِرَةࣱ

    কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

  12. 12فَمَن شَاۤءَ ذَكَرَهُۥ

    অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

  13. 13فِی صُحُفࣲ مُّكَرَّمَةࣲ

    এটা লিখিত আছে সম্মানিত,

  14. 14مَّرۡفُوعَةࣲ مُّطَهَّرَةِۭ

    উচ্চ পবিত্র পত্রসমূহে,

  15. 15بِأَيۡدِی سَفَرَةࣲ

    লিপিকারের হস্তে,

  16. 16كِرَامِۭ بَرَرَةࣲ

    যারা মহৎ, পূত চরিত্র।

  17. 17قُتِلَ ٱلۡإِنسَـٰنُ مَاۤ أَكۡفَرَهُۥ

    মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

  18. 18مِنۡ أَیِّ شَیۡءٍ خَلَقَهُۥ

    তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

  19. 19مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

    শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

  20. 20ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

    অতঃপর তার পথ সহজ করেছেন,

  21. 21ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

    অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

  22. 22ثُمَّ إِذَا شَاۤءَ أَنشَرَهُۥ

    এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

  23. 23كَلَّا لَمَّا يَقۡضِ مَاۤ أَمَرَهُۥ

    সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

  24. 24فَلۡيَنظُرِ ٱلۡإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦۤ

    মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

  25. 25أَنَّا صَبَبۡنَا ٱلۡمَاۤءَ صَبࣰّا

    আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

  26. 26ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقࣰّا

    এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

  27. 27فَأَنۢبَتۡنَا فِيهَا حَبࣰّا

    অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

  28. 28وَعِنَبࣰا وَقَضۡبࣰا

    আঙ্গুর, শাক-সব্জি,

  29. 29وَزَيۡتُونࣰا وَنَخۡلࣰا

    যয়তুন, খর্জূর,

  30. 30وَحَدَاۤئِقَ غُلۡبࣰا

    ঘন উদ্যান,

  31. 31وَفَـٰكِهَةࣰ وَأَبࣰّا

    ফল এবং ঘাস

  32. 32مَّتَـٰعࣰا لَّكُمۡ وَلِأَنۡعَـٰمِكُمۡ

    তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

  33. 33فَإِذَا جَاۤءَتِ ٱلصَّاۤخَّةُ

    অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

  34. 34يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ

    সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

  35. 35وَأُمِّهِۦ وَأَبِيهِ

    তার মাতা, তার পিতা,

  36. 36وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

    তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

  37. 37لِكُلِّ ٱمۡرِىࣲٕ مِّنۡهُمۡ يَوۡمَئِذࣲ شَأۡنࣱ يُغۡنِيهِ

    সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

  38. 38وُجُوهࣱ يَوۡمَئِذࣲ مُّسۡفِرَةࣱ

    অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

  39. 39ضَاحِكَةࣱ مُّسۡتَبۡشِرَةࣱ

    সহাস্য ও প্রফুল্ল।

  40. 40وَوُجُوهࣱ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةࣱ

    এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

  41. 41تَرۡهَقُهَا قَتَرَةٌ

    তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

  42. 42أُوْلَـٰۤئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

    তারাই কাফের পাপিষ্ঠের দল।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আবাসা-এর আয়াতসংখ্যা কত?

সূরা আবাসা-এর আয়াতসংখ্যা 42।

সূরা আবাসা মক্কী না মাদানী?

সূরা আবাসা একটি মক্কী সূরা।

সূরা আবাসা কত নম্বর পারায়?

সূরা আবাসা কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 585 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা