সূরা আত-তাকভীর অন্ধকারাচ্ছন্ন
- 29টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 586
- সূরা নং 81
সূরা আত-তাকভীর কুরআনুল কারিমের 81 নম্বর সূরা (অর্থ: অন্ধকারাচ্ছন্ন)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 29; মদিনা মুসহাফের 586 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
- 2وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
- 3وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
যখন পর্বতমালা অপসারিত হবে,
- 4وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
- 5وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
- 6وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
- 7وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
- 8وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
- 9بِأَیِّ ذَنۢبࣲ قُتِلَتۡ
কি অপরাধে তাকে হত্য করা হল?
- 10وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
যখন আমলনামা খোলা হবে,
- 11وَإِذَا ٱلسَّمَاۤءُ كُشِطَتۡ
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
- 12وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
- 13وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
- 14عَلِمَتۡ نَفۡسࣱ مَّاۤ أَحۡضَرَتۡ
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
- 15فَلَاۤ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
- 16ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
চলমান হয় ও অদৃশ্য হয়,
- 17وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
শপথ নিশাবসান ও
- 18وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
প্রভাত আগমন কালের,
- 19إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِيمࣲ
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
- 20ذِی قُوَّةٍ عِندَ ذِی ٱلۡعَرۡشِ مَكِينࣲ
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
- 21مُّطَاعࣲ ثَمَّ أَمِينࣲ
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
- 22وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونࣲ
এবং তোমাদের সাথী পাগল নন।
- 23وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
- 24وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينࣲ
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
- 25وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَـٰنࣲ رَّجِيمࣲ
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
- 26فَأَيۡنَ تَذۡهَبُونَ
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
- 27إِنۡ هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَـٰلَمِينَ
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
- 28لِمَن شَاۤءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
- 29وَمَا تَشَاۤءُونَ إِلَّاۤ أَن يَشَاۤءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَـٰلَمِينَ
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আত-তাকভীর-এর আয়াতসংখ্যা কত?
সূরা আত-তাকভীর-এর আয়াতসংখ্যা 29।
সূরা আত-তাকভীর মক্কী না মাদানী?
সূরা আত-তাকভীর একটি মক্কী সূরা।
সূরা আত-তাকভীর কত নম্বর পারায়?
সূরা আত-তাকভীর কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 586 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।