Muflihin Pro

সূরা আল-ইনফিতার বিদীর্ণ করা

সূরা আল-ইনফিতার কুরআনুল কারিমের 82 নম্বর সূরা (অর্থ: বিদীর্ণ করা)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 19; মদিনা মুসহাফের 587 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1إِذَا ٱلسَّمَاۤءُ ٱنفَطَرَتۡ

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. 2وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

    যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

  3. 3وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

    যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

  4. 4وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

    এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

  5. 5عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

    তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

  6. 6يَـٰۤأَيُّهَا ٱلۡإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

    হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

  7. 7ٱلَّذِی خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

  8. 8فِیۤ أَیِّ صُورَةࣲ مَّا شَاۤءَ رَكَّبَكَ

    যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

  9. 9كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

  10. 10وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَـٰفِظِينَ

    অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

  11. 11كِرَامࣰا كَـٰتِبِينَ

    সম্মানিত আমল লেখকবৃন্দ।

  12. 12يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

    তারা জানে যা তোমরা কর।

  13. 13إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِيمࣲ

    সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

  14. 14وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِی جَحِيمࣲ

    এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

  15. 15يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

    তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

  16. 16وَمَا هُمۡ عَنۡهَا بِغَاۤئِبِينَ

    তারা সেখান থেকে পৃথক হবে না।

  17. 17وَمَاۤ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    আপনি জানেন, বিচার দিবস কি?

  18. 18ثُمَّ مَاۤ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

  19. 19يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَيۡـࣰٔاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذࣲ لِّلَّهِ

    যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-ইনফিতার-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-ইনফিতার-এর আয়াতসংখ্যা 19।

সূরা আল-ইনফিতার মক্কী না মাদানী?

সূরা আল-ইনফিতার একটি মক্কী সূরা।

সূরা আল-ইনফিতার কত নম্বর পারায়?

সূরা আল-ইনফিতার কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 587 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা