Muflihin Pro

সূরা আল-মুতাফফিফীন প্রতারণা করা

সূরা আল-মুতাফফিফীন কুরআনুল কারিমের 83 নম্বর সূরা (অর্থ: প্রতারণা করা)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 36; মদিনা মুসহাফের 587 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1وَيۡلࣱ لِّلۡمُطَفِّفِينَ

    যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,

  2. 2ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

    যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

  3. 3وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

    এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

  4. 4أَلَا يَظُنُّ أُوْلَـٰۤئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

    তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

  5. 5لِيَوۡمٍ عَظِيمࣲ

    সেই মহাদিবসে,

  6. 6يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَـٰلَمِينَ

    যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

  7. 7كَلَّاۤ إِنَّ كِتَـٰبَ ٱلۡفُجَّارِ لَفِی سِجِّينࣲ

    এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

  8. 8وَمَاۤ أَدۡرَىٰكَ مَا سِجِّينࣱ

    আপনি জানেন, সিজ্জীন কি?

  9. 9كِتَـٰبࣱ مَّرۡقُومࣱ

    এটা লিপিবদ্ধ খাতা।

  10. 10وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ

    সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,

  11. 11ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

    যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

  12. 12وَمَا يُكَذِّبُ بِهِۦۤ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ

    প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

  13. 13إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

  14. 14كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

  15. 15كَلَّاۤ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذࣲ لَّمَحۡجُوبُونَ

    কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

  16. 16ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ

    অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

  17. 17ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِی كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

  18. 18كَلَّاۤ إِنَّ كِتَـٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِی عِلِّيِّينَ

    কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

  19. 19وَمَاۤ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ

    আপনি জানেন ইল্লিয়্যীন কি?

  20. 20كِتَـٰبࣱ مَّرۡقُومࣱ

    এটা লিপিবদ্ধ খাতা।

  21. 21يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

    আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

  22. 22إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِيمٍ

    নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,

  23. 23عَلَى ٱلۡأَرَاۤئِكِ يَنظُرُونَ

    সিংহাসনে বসে অবলোকন করবে।

  24. 24تَعۡرِفُ فِی وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ

    আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

  25. 25يُسۡقَوۡنَ مِن رَّحِيقࣲ مَّخۡتُومٍ

    তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

  26. 26خِتَـٰمُهُۥ مِسۡكࣱۚ وَفِی ذَ ٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَـٰفِسُونَ

    তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

  27. 27وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ

    তার মিশ্রণ হবে তসনীমের পানি।

  28. 28عَيۡنࣰا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

    এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

  29. 29إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

    যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

  30. 30وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ

    এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

  31. 31وَإِذَا ٱنقَلَبُوۤاْ إِلَىٰۤ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ

    তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

  32. 32وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوۤاْ إِنَّ هَـٰۤؤُلَاۤءِ لَضَاۤلُّونَ

    আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

  33. 33وَمَاۤ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَـٰفِظِينَ

    অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

  34. 34فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

    আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

  35. 35عَلَى ٱلۡأَرَاۤئِكِ يَنظُرُونَ

    সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,

  36. 36هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

    কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-মুতাফফিফীন-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-মুতাফফিফীন-এর আয়াতসংখ্যা 36।

সূরা আল-মুতাফফিফীন মক্কী না মাদানী?

সূরা আল-মুতাফফিফীন একটি মক্কী সূরা।

সূরা আল-মুতাফফিফীন কত নম্বর পারায়?

সূরা আল-মুতাফফিফীন কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 587 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা