সূরা আল-ইনশিকাক খণ্ড-বিখণ্ডকরণ
- 25টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 589
- সূরা নং 84
সূরা আল-ইনশিকাক কুরআনুল কারিমের 84 নম্বর সূরা (অর্থ: খণ্ড-বিখণ্ডকরণ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 25; মদিনা মুসহাফের 589 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1إِذَا ٱلسَّمَاۤءُ ٱنشَقَّتۡ
যখন আকাশ বিদীর্ণ হবে,
- 2وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
- 3وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
- 4وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
- 5وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
- 6يَـٰۤأَيُّهَا ٱلۡإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحࣰا فَمُلَـٰقِيهِ
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
- 7فَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
- 8فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابࣰا يَسِيرࣰا
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
- 9وَيَنقَلِبُ إِلَىٰۤ أَهۡلِهِۦ مَسۡرُورࣰا
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
- 10وَأَمَّا مَنۡ أُوتِیَ كِتَـٰبَهُۥ وَرَاۤءَ ظَهۡرِهِۦ
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
- 11فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورࣰا
সে মৃত্যুকে আহবান করবে,
- 12وَيَصۡلَىٰ سَعِيرًا
এবং জাহান্নামে প্রবেশ করবে।
- 13إِنَّهُۥ كَانَ فِیۤ أَهۡلِهِۦ مَسۡرُورًا
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
- 14إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
- 15بَلَىٰۤۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرࣰا
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
- 16فَلَاۤ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
- 17وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
- 18وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
- 19لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقࣲ
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
- 20فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
- 21وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَ۩
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
- 22بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
- 23وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
- 24فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
- 25إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-ইনশিকাক-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-ইনশিকাক-এর আয়াতসংখ্যা 25।
সূরা আল-ইনশিকাক মক্কী না মাদানী?
সূরা আল-ইনশিকাক একটি মক্কী সূরা।
সূরা আল-ইনশিকাক কত নম্বর পারায়?
সূরা আল-ইনশিকাক কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 589 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।