সূরা আল-বুরূজ নক্ষত্রপুঞ্জ
- 22টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 590
- সূরা নং 85
সূরা আল-বুরূজ কুরআনুল কারিমের 85 নম্বর সূরা (অর্থ: নক্ষত্রপুঞ্জ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 22; মদিনা মুসহাফের 590 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلۡبُرُوجِ
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
- 2وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ
এবং প্রতিশ্রুত দিবসের,
- 3وَشَاهِدࣲ وَمَشۡهُودࣲ
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
- 4قُتِلَ أَصۡحَـٰبُ ٱلۡأُخۡدُودِ
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
- 5ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
- 6إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودࣱ
যখন তারা তার কিনারায় বসেছিল।
- 7وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودࣱ
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
- 8وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّاۤ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
- 9ٱلَّذِی لَهُۥ مُلۡكُ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَیۡءࣲ شَهِيدٌ
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
- 10إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَـٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
- 11إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمۡ جَنَّـٰتࣱ تَجۡرِی مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَـٰرُۚ ذَ ٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
- 12إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
- 13إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
- 14وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
- 15ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ
মহান আরশের অধিকারী।
- 16فَعَّالࣱ لِّمَا يُرِيدُ
তিনি যা চান, তাই করেন।
- 17هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
- 18فِرۡعَوۡنَ وَثَمُودَ
ফেরাউনের এবং সামুদের?
- 19بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِی تَكۡذِيبࣲ
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
- 20وَٱللَّهُ مِن وَرَاۤئِهِم مُّحِيطُۢ
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
- 21بَلۡ هُوَ قُرۡءَانࣱ مَّجِيدࣱ
বরং এটা মহান কোরআন,
- 22فِی لَوۡحࣲ مَّحۡفُوظِۭ
লওহে মাহফুযে লিপিবদ্ধ।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-বুরূজ-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-বুরূজ-এর আয়াতসংখ্যা 22।
সূরা আল-বুরূজ মক্কী না মাদানী?
সূরা আল-বুরূজ একটি মক্কী সূরা।
সূরা আল-বুরূজ কত নম্বর পারায়?
সূরা আল-বুরূজ কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 590 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।