সূরা আত-তারিক রাতের আগন্তুক
- 17টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 591
- সূরা নং 86
সূরা আত-তারিক কুরআনুল কারিমের 86 নম্বর সূরা (অর্থ: রাতের আগন্তুক)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 17; মদিনা মুসহাফের 591 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1وَٱلسَّمَاۤءِ وَٱلطَّارِقِ
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
- 2وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
- 3ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
- 4إِن كُلُّ نَفۡسࣲ لَّمَّا عَلَيۡهَا حَافِظࣱ
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
- 5فَلۡيَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
- 6خُلِقَ مِن مَّاۤءࣲ دَافِقࣲ
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
- 7يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَاۤئِبِ
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
- 8إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
- 9يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَاۤئِرُ
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
- 10فَمَا لَهُۥ مِن قُوَّةࣲ وَلَا نَاصِرࣲ
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
- 11وَٱلسَّمَاۤءِ ذَاتِ ٱلرَّجۡعِ
শপথ চক্রশীল আকাশের
- 12وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
এবং বিদারনশীল পৃথিবীর
- 13إِنَّهُۥ لَقَوۡلࣱ فَصۡلࣱ
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
- 14وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
এবং এটা উপহাস নয়।
- 15إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدࣰا
তারা ভীষণ চক্রান্ত করে,
- 16وَأَكِيدُ كَيۡدࣰا
আর আমিও কৌশল করি।
- 17فَمَهِّلِ ٱلۡكَـٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আত-তারিক-এর আয়াতসংখ্যা কত?
সূরা আত-তারিক-এর আয়াতসংখ্যা 17।
সূরা আত-তারিক মক্কী না মাদানী?
সূরা আত-তারিক একটি মক্কী সূরা।
সূরা আত-তারিক কত নম্বর পারায়?
সূরা আত-তারিক কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 591 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।