Muflihin Pro

সূরা আল-আলা সর্বোন্নত

সূরা আল-আলা কুরআনুল কারিমের 87 নম্বর সূরা (অর্থ: সর্বোন্নত)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 19; মদিনা মুসহাফের 591 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى

    আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

  2. 2ٱلَّذِی خَلَقَ فَسَوَّىٰ

    যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

  3. 3وَٱلَّذِی قَدَّرَ فَهَدَىٰ

    এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

  4. 4وَٱلَّذِیۤ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ

    এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

  5. 5فَجَعَلَهُۥ غُثَاۤءً أَحۡوَىٰ

    অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

  6. 6سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰۤ

    আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

  7. 7إِلَّا مَا شَاۤءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ

    আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

  8. 8وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ

    আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

  9. 9فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ

    উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

  10. 10سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ

    যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

  11. 11وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى

    আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

  12. 12ٱلَّذِی يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ

    সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।

  13. 13ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ

    অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

  14. 14قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ

    নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

  15. 15وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

    এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।

  16. 16بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

  17. 17وَٱلۡءَاخِرَةُ خَيۡرࣱ وَأَبۡقَىٰۤ

    অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

  18. 18إِنَّ هَـٰذَا لَفِی ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ

    এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

  19. 19صُحُفِ إِبۡرَ ٰهِيمَ وَمُوسَىٰ

    ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-আলা-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-আলা-এর আয়াতসংখ্যা 19।

সূরা আল-আলা মক্কী না মাদানী?

সূরা আল-আলা একটি মক্কী সূরা।

সূরা আল-আলা কত নম্বর পারায়?

সূরা আল-আলা কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 591 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা