Muflihin Pro

সূরা আল-গাশিয়াহ বিহ্বলকর ঘটনা

সূরা আল-গাশিয়াহ কুরআনুল কারিমের 88 নম্বর সূরা (অর্থ: বিহ্বলকর ঘটনা)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 26; মদিনা মুসহাফের 592 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَـٰشِيَةِ

    আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

  2. 2وُجُوهࣱ يَوۡمَئِذٍ خَـٰشِعَةٌ

    অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

  3. 3عَامِلَةࣱ نَّاصِبَةࣱ

    ক্লিষ্ট, ক্লান্ত।

  4. 4تَصۡلَىٰ نَارًا حَامِيَةࣰ

    তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

  5. 5تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةࣲ

    তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

  6. 6لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعࣲ

    কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

  7. 7لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِی مِن جُوعࣲ

    এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

  8. 8وُجُوهࣱ يَوۡمَئِذࣲ نَّاعِمَةࣱ

    অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

  9. 9لِّسَعۡيِهَا رَاضِيَةࣱ

    তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

  10. 10فِی جَنَّةٍ عَالِيَةࣲ

    তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

  11. 11لَّا تَسۡمَعُ فِيهَا لَـٰغِيَةࣰ

    তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

  12. 12فِيهَا عَيۡنࣱ جَارِيَةࣱ

    তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

  13. 13فِيهَا سُرُرࣱ مَّرۡفُوعَةࣱ

    তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

  14. 14وَأَكۡوَابࣱ مَّوۡضُوعَةࣱ

    এবং সংরক্ষিত পানপাত্র

  15. 15وَنَمَارِقُ مَصۡفُوفَةࣱ

    এবং সারি সারি গালিচা

  16. 16وَزَرَابِیُّ مَبۡثُوثَةٌ

    এবং বিস্তৃত বিছানো কার্পেট।

  17. 17أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

    তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

  18. 18وَإِلَى ٱلسَّمَاۤءِ كَيۡفَ رُفِعَتۡ

    এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

  19. 19وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

    এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

  20. 20وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ

    এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

  21. 21فَذَكِّرۡ إِنَّمَاۤ أَنتَ مُذَكِّرࣱ

    অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

  22. 22لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

    আপনি তাদের শাসক নন,

  23. 23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

  24. 24فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

    আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

  25. 25إِنَّ إِلَيۡنَاۤ إِيَابَهُمۡ

    নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

  26. 26ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

    অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-গাশিয়াহ-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-গাশিয়াহ-এর আয়াতসংখ্যা 26।

সূরা আল-গাশিয়াহ মক্কী না মাদানী?

সূরা আল-গাশিয়াহ একটি মক্কী সূরা।

সূরা আল-গাশিয়াহ কত নম্বর পারায়?

সূরা আল-গাশিয়াহ কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 592 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা