Muflihin Pro

সূরা আল-ফাজর ভোরবেলা

সূরা আল-ফাজর কুরআনুল কারিমের 89 নম্বর সূরা (অর্থ: ভোরবেলা)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 30; মদিনা মুসহাফের 593 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1وَٱلۡفَجۡرِ

    শপথ ফজরের,

  2. 2وَلَيَالٍ عَشۡرࣲ

    শপথ দশ রাত্রির, শপথ তার,

  3. 3وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ

    যা জোড় ও যা বিজোড়

  4. 4وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ

    এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

  5. 5هَلۡ فِی ذَ ٰلِكَ قَسَمࣱ لِّذِی حِجۡرٍ

    এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

  6. 6أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,

  7. 7إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ

    যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

  8. 8ٱلَّتِی لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِی ٱلۡبِلَـٰدِ

    যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

  9. 9وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ

    এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

  10. 10وَفِرۡعَوۡنَ ذِی ٱلۡأَوۡتَادِ

    এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

  11. 11ٱلَّذِينَ طَغَوۡاْ فِی ٱلۡبِلَـٰدِ

    যারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

  12. 12فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ

    অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

  13. 13فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ

    অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

  14. 14إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ

    নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

  15. 15فَأَمَّا ٱلۡإِنسَـٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّیۤ أَكۡرَمَنِ

    মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

  16. 16وَأَمَّاۤ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّیۤ أَهَـٰنَنِ

    এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

  17. 17كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ

    এটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

  18. 18وَلَا تَحَـٰۤضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

    এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

  19. 19وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلࣰا لَّمࣰّا

    এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

  20. 20وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبࣰّا جَمࣰّا

    এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

  21. 21كَلَّاۤۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكࣰّا دَكࣰّا

    এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে

  22. 22وَجَاۤءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفࣰّا صَفࣰّا

    এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,

  23. 23وَجِاْيۤءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذࣲ يَتَذَكَّرُ ٱلۡإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ

    এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

  24. 24يَقُولُ يَـٰلَيۡتَنِی قَدَّمۡتُ لِحَيَاتِی

    সে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!

  25. 25فَيَوۡمَئِذࣲ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥۤ أَحَدࣱ

    সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

  26. 26وَلَا يُوثِقُ وَثَاقَهُۥۤ أَحَدࣱ

    এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

  27. 27يَـٰۤأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ

    হে প্রশান্ত মন,

  28. 28ٱرۡجِعِیۤ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةࣰ مَّرۡضِيَّةࣰ

    তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

  29. 29فَٱدۡخُلِی فِی عِبَـٰدِی

    অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

  30. 30وَٱدۡخُلِی جَنَّتِی

    এবং আমার জান্নাতে প্রবেশ কর।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-ফাজর-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-ফাজর-এর আয়াতসংখ্যা 30।

সূরা আল-ফাজর মক্কী না মাদানী?

সূরা আল-ফাজর একটি মক্কী সূরা।

সূরা আল-ফাজর কত নম্বর পারায়?

সূরা আল-ফাজর কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 593 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা