Muflihin Pro

সূরা আল-বালাদ নগর

সূরা আল-বালাদ কুরআনুল কারিমের 90 নম্বর সূরা (অর্থ: নগর)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 20; মদিনা মুসহাফের 594 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1لَاۤ أُقۡسِمُ بِهَـٰذَا ٱلۡبَلَدِ

    আমি এই নগরীর শপথ করি

  2. 2وَأَنتَ حِلُّۢ بِهَـٰذَا ٱلۡبَلَدِ

    এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

  3. 3وَوَالِدࣲ وَمَا وَلَدَ

    শপথ জনকের ও যা জন্ম দেয়।

  4. 4لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ فِی كَبَدٍ

    নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

  5. 5أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدࣱ

    সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

  6. 6يَقُولُ أَهۡلَكۡتُ مَالࣰا لُّبَدًا

    সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

  7. 7أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥۤ أَحَدٌ

    সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

  8. 8أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ

    আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

  9. 9وَلِسَانࣰا وَشَفَتَيۡنِ

    জিহবা ও ওষ্ঠদ্বয় ?

  10. 10وَهَدَيۡنَـٰهُ ٱلنَّجۡدَيۡنِ

    বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

  11. 11فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ

    অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

  12. 12وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ

    আপনি জানেন, সে ঘাঁটি কি?

  13. 13فَكُّ رَقَبَةٍ

    তা হচ্ছে দাসমুক্তি

  14. 14أَوۡ إِطۡعَـٰمࣱ فِی يَوۡمࣲ ذِی مَسۡغَبَةࣲ

    অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

  15. 15يَتِيمࣰا ذَا مَقۡرَبَةٍ

    এতীম আত্বীয়কে

  16. 16أَوۡ مِسۡكِينࣰا ذَا مَتۡرَبَةࣲ

    অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

  17. 17ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ

    অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

  18. 18أُوْلَـٰۤئِكَ أَصۡحَـٰبُ ٱلۡمَيۡمَنَةِ

    তারাই সৌভাগ্যশালী।

  19. 19وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَـٰتِنَا هُمۡ أَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

    আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

  20. 20عَلَيۡهِمۡ نَارࣱ مُّؤۡصَدَةُۢ

    তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-বালাদ-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-বালাদ-এর আয়াতসংখ্যা 20।

সূরা আল-বালাদ মক্কী না মাদানী?

সূরা আল-বালাদ একটি মক্কী সূরা।

সূরা আল-বালাদ কত নম্বর পারায়?

সূরা আল-বালাদ কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 594 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা