Muflihin Pro

সূরা আশ-শামস সূর্য

সূরা আশ-শামস কুরআনুল কারিমের 91 নম্বর সূরা (অর্থ: সূর্য)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 15; মদিনা মুসহাফের 595 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا

    শপথ সূর্যের ও তার কিরণের,

  2. 2وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

    শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,

  3. 3وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

    শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,

  4. 4وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا

    শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,

  5. 5وَٱلسَّمَاۤءِ وَمَا بَنَىٰهَا

    শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।

  6. 6وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا

    শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,

  7. 7وَنَفۡسࣲ وَمَا سَوَّىٰهَا

    শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,

  8. 8فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا

    অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,

  9. 9قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا

    যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।

  10. 10وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا

    এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

  11. 11كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَاۤ

    সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।

  12. 12إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا

    যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।

  13. 13فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَـٰهَا

    অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।

  14. 14فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا

    অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।

  15. 15وَلَا يَخَافُ عُقۡبَـٰهَا

    আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আশ-শামস-এর আয়াতসংখ্যা কত?

সূরা আশ-শামস-এর আয়াতসংখ্যা 15।

সূরা আশ-শামস মক্কী না মাদানী?

সূরা আশ-শামস একটি মক্কী সূরা।

সূরা আশ-শামস কত নম্বর পারায়?

সূরা আশ-শামস কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 595 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা