সূরা আল-লাইল রাত
- 21টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 595
- সূরা নং 92
সূরা আল-লাইল কুরআনুল কারিমের 92 নম্বর সূরা (অর্থ: রাত)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 21; মদিনা মুসহাফের 595 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
- 2وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
- 3وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰۤ
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
- 4إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
- 5فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
- 6وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
- 7فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
- 8وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
- 9وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
- 10فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
- 11وَمَا يُغۡنِی عَنۡهُ مَالُهُۥۤ إِذَا تَرَدَّىٰۤ
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
- 12إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
- 13وَإِنَّ لَنَا لَلۡءَاخِرَةَ وَٱلۡأُولَىٰ
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
- 14فَأَنذَرۡتُكُمۡ نَارࣰا تَلَظَّىٰ
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
- 15لَا يَصۡلَىٰهَاۤ إِلَّا ٱلۡأَشۡقَى
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
- 16ٱلَّذِی كَذَّبَ وَتَوَلَّىٰ
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
- 17وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
- 18ٱلَّذِی يُؤۡتِی مَالَهُۥ يَتَزَكَّىٰ
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
- 19وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةࣲ تُجۡزَىٰۤ
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
- 20إِلَّا ٱبۡتِغَاۤءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
- 21وَلَسَوۡفَ يَرۡضَىٰ
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-লাইল-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-লাইল-এর আয়াতসংখ্যা 21।
সূরা আল-লাইল মক্কী না মাদানী?
সূরা আল-লাইল একটি মক্কী সূরা।
সূরা আল-লাইল কত নম্বর পারায়?
সূরা আল-লাইল কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 595 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।