সূরা আদ-দুহা পূর্বাহ্নের সুর্যকিরণ
- 11টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 596
- সূরা নং 93
সূরা আদ-দুহা কুরআনুল কারিমের 93 নম্বর সূরা (অর্থ: পূর্বাহ্নের সুর্যকিরণ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 11; মদিনা মুসহাফের 596 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1وَٱلضُّحَىٰ
শপথ পূর্বাহ্নের,
- 2وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
- 3مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
- 4وَلَلۡءَاخِرَةُ خَيۡرࣱ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
- 5وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰۤ
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
- 6أَلَمۡ يَجِدۡكَ يَتِيمࣰا فَـَٔاوَىٰ
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
- 7وَوَجَدَكَ ضَاۤلࣰّا فَهَدَىٰ
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
- 8وَوَجَدَكَ عَاۤئِلࣰا فَأَغۡنَىٰ
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
- 9فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
- 10وَأَمَّا ٱلسَّاۤئِلَ فَلَا تَنۡهَرۡ
সওয়ালকারীকে ধমক দেবেন না।
- 11وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আদ-দুহা-এর আয়াতসংখ্যা কত?
সূরা আদ-দুহা-এর আয়াতসংখ্যা 11।
সূরা আদ-দুহা মক্কী না মাদানী?
সূরা আদ-দুহা একটি মক্কী সূরা।
সূরা আদ-দুহা কত নম্বর পারায়?
সূরা আদ-দুহা কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 596 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।