Muflihin Pro

সূরা আল-ইনশিরাহ বক্ষ প্রশস্তকরণ

সূরা আল-ইনশিরাহ কুরআনুল কারিমের 94 নম্বর সূরা (অর্থ: বক্ষ প্রশস্তকরণ)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 8; মদিনা মুসহাফের 596 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ

    আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

  2. 2وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ

    আমি লাঘব করেছি আপনার বোঝা,

  3. 3ٱلَّذِیۤ أَنقَضَ ظَهۡرَكَ

    যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

  4. 4وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ

    আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

  5. 5فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا

    নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

  6. 6إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرࣰا

    নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

  7. 7فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ

    অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

  8. 8وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب

    এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-ইনশিরাহ-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-ইনশিরাহ-এর আয়াতসংখ্যা 8।

সূরা আল-ইনশিরাহ মক্কী না মাদানী?

সূরা আল-ইনশিরাহ একটি মক্কী সূরা।

সূরা আল-ইনশিরাহ কত নম্বর পারায়?

সূরা আল-ইনশিরাহ কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 596 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা