সূরা আল-আদিয়াত অভিযানকারী
- 11টি আয়াত
- মক্কী
- পারা 30
- মুসহাফের পৃষ্ঠা 599
- সূরা নং 100
সূরা আল-আদিয়াত কুরআনুল কারিমের 100 নম্বর সূরা (অর্থ: অভিযানকারী)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 11; মদিনা মুসহাফের 599 নম্বর পৃষ্ঠায়, 30 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
- 1وَٱلۡعَـٰدِيَـٰتِ ضَبۡحࣰا
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
- 2فَٱلۡمُورِيَـٰتِ قَدۡحࣰا
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
- 3فَٱلۡمُغِيرَ ٰتِ صُبۡحࣰا
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
- 4فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعࣰا
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
- 5فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
- 6إِنَّ ٱلۡإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودࣱ
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
- 7وَإِنَّهُۥ عَلَىٰ ذَ ٰلِكَ لَشَهِيدࣱ
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
- 8وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
- 9أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِی ٱلۡقُبُورِ
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
- 10وَحُصِّلَ مَا فِی ٱلصُّدُورِ
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
- 11إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذࣲ لَّخَبِيرُۢ
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।
অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন
Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।
Google Play থেকে নিনসচরাচর জিজ্ঞাসা
সূরা আল-আদিয়াত-এর আয়াতসংখ্যা কত?
সূরা আল-আদিয়াত-এর আয়াতসংখ্যা 11।
সূরা আল-আদিয়াত মক্কী না মাদানী?
সূরা আল-আদিয়াত একটি মক্কী সূরা।
সূরা আল-আদিয়াত কত নম্বর পারায়?
সূরা আল-আদিয়াত কুরআনুল কারিমের 30 নম্বর পারায়, মদিনা মুসহাফের 599 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।