Muflihin Pro

সূরা আল-কিয়ামাহ পুনরুত্থান

সূরা আল-কিয়ামাহ কুরআনুল কারিমের 75 নম্বর সূরা (অর্থ: পুনরুত্থান)। এটি একটি মক্কী সূরা, যার আয়াতসংখ্যা 40; মদিনা মুসহাফের 577 নম্বর পৃষ্ঠায়, 29 নম্বর পারায় শুরু হয়েছে। নিচে এর আরবি পাঠ ও মুহিউদ্দীন খানের বাংলা অনুবাদ দেওয়া হলো।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

  1. 1لَاۤ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَـٰمَةِ

    আমি শপথ করি কেয়ামত দিবসের,

  2. 2وَلَاۤ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ

    আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-

  3. 3أَيَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

    মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?

  4. 4بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰۤ أَن نُّسَوِّیَ بَنَانَهُۥ

    পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।

  5. 5بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَـٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ

    বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়

  6. 6يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَـٰمَةِ

    সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?

  7. 7فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ

    যখন দৃষ্টি চমকে যাবে,

  8. 8وَخَسَفَ ٱلۡقَمَرُ

    চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।

  9. 9وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ

    এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-

  10. 10يَقُولُ ٱلۡإِنسَـٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ

    সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?

  11. 11كَلَّا لَا وَزَرَ

    না কোথাও আশ্রয়স্থল নেই।

  12. 12إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ

    আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

  13. 13يُنَبَّؤُاْ ٱلۡإِنسَـٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

  14. 14بَلِ ٱلۡإِنسَـٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةࣱ

    বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

  15. 15وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ

    যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

  16. 16لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦۤ

    তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

  17. 17إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ

    এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

  18. 18فَإِذَا قَرَأۡنَـٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

    অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

  19. 19ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ

    এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

  20. 20كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ

    কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

  21. 21وَتَذَرُونَ ٱلۡءَاخِرَةَ

    এবং পরকালকে উপেক্ষা কর।

  22. 22وُجُوهࣱ يَوۡمَئِذࣲ نَّاضِرَةٌ

    সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

  23. 23إِلَىٰ رَبِّهَا نَاظِرَةࣱ

    তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

  24. 24وَوُجُوهࣱ يَوۡمَئِذِۭ بَاسِرَةࣱ

    আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

  25. 25تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةࣱ

    তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

  26. 26كَلَّاۤ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِیَ

    কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

  27. 27وَقِيلَ مَنۡۜ رَاقࣲ

    এবং বলা হবে, কে ঝাড়বে

  28. 28وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

    এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

  29. 29وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

    এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

  30. 30إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ

    সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

  31. 31فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;

  32. 32وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

    পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।

  33. 33ثُمَّ ذَهَبَ إِلَىٰۤ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰۤ

    অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

  34. 34أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

    তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।

  35. 35ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰۤ

    অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।

  36. 36أَيَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَن يُتۡرَكَ سُدًى

    মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?

  37. 37أَلَمۡ يَكُ نُطۡفَةࣰ مِّن مَّنِیࣲّ يُمۡنَىٰ

    সে কি স্খলিত বীর্য ছিল না?

  38. 38ثُمَّ كَانَ عَلَقَةࣰ فَخَلَقَ فَسَوَّىٰ

    অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

  39. 39فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰۤ

    অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

  40. 40أَلَيۡسَ ذَ ٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰۤ أَن يُحۡـِۧیَ ٱلۡمَوۡتَىٰ

    তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?

অ্যাপে কুরআন পড়ুন ও শুনুন

Muflihin Pro-তে কুরআন, তিলাওয়াত, জিকির, নামাজের সময় ও কিবলা একটি অ্যাপে। Google Play-তে বিনামূল্যে।

Google Play থেকে নিন

সচরাচর জিজ্ঞাসা

সূরা আল-কিয়ামাহ-এর আয়াতসংখ্যা কত?

সূরা আল-কিয়ামাহ-এর আয়াতসংখ্যা 40।

সূরা আল-কিয়ামাহ মক্কী না মাদানী?

সূরা আল-কিয়ামাহ একটি মক্কী সূরা।

সূরা আল-কিয়ামাহ কত নম্বর পারায়?

সূরা আল-কিয়ামাহ কুরআনুল কারিমের 29 নম্বর পারায়, মদিনা মুসহাফের 577 নম্বর পৃষ্ঠা থেকে শুরু।

কুরআনের 114টি সূরা